ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বিসিবি পরিচালক করোনায় আক্রান্ত

ads

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম। গণমাধ্যমে করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে মাহবুব আনাম নিজেই। এর আগে গত বুধবার করোনা টেস্টে পজিটিভ আসে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের। তার আগে করোনা আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুমিনুলের সঙ্গে তার স্ত্রীও করোনায় আক্রান্ত।


করোনা আক্রান্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে যেতে পারেননি মাহমুদউল্লাহ। করোনা পজিটিভ হয়েছিল বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও করোনা আক্রান্ত হয়েছিলেন।

ads
ads
ads

Our Facebook Page